শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে হাসিমুখ

মনিরুল ইসলাম : [২] করোনা দুর্যোগের মধ্যে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে ‘হাসিমুখ’ নামে পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা’। সংস্থাটির পক্ষ থেকে খাদ্য সংকটে থাকা দুই শতাধিক শিশু ও তাদের পরিবারকে নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে। আগামী দুই মাস এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

[৩] করোনা পরিস্থিতিতে সংকটে পড়েছে পথশিশুসহ সুবিধাবঞ্চিত শিশুরা। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ‘হাসিমুখ’ এ পর্যন্ত তিন দফায় খাদ্যপণ্য বিতরণ করা হয়। রাজধানীর পরিবাগ, বাংলামোটর, হাতিরপুল ও কাঁঠালবাগানে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারকে এই সহায়তা দেওয়া হয়।

[৪] প্রতিটি পরিবারকে প্রথম দফায় গত ২৮ মার্চ দুই কেজি চাল, তিন প্যাকেট বিস্কুট ও ভিটামিন-সি সমৃদ্ধ পানীয় তুলে দেওয়া হয়। গত ৫ এপ্রিল দ্বিতীয় দফায় ৫ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেয়াজ, এক কেজি লবণ, একটি সাবান ও ৫০০ গ্রাম সয়াবিন তেল দেওয়া হয়। গত ২৫ এপ্রিল তৃতীয় দফায় প্রতিটি পরিবারকে একই পরিমাণ নিত্যপণ্য সরবরাহ করা হয়।

[৫] করোনা ভাইরাস সংক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ‘হাসিমুখ’র সহ-প্রতিষ্ঠাতা নুসরাত একা।

[৬] তিনি জানান, ধানমন্ডি’র মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন করে আরও দুই মাসের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই দুই মাসে সংস্থায় তালিকাভুক্ত প্রতিটি শিশুর পরিবারকে ১৫ দিন পর পর শুকনো খাবার দেওয়া হবে।

[৭] প্রসঙ্গত, গত ৭ বছরেরও বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে ‘হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা’। সংস্থাটি ‘হাসিমুখ’ নামে একটি বৈকালিক স্কুল পরিচালনা করে। প্রতি সপ্তাহের (শুক্রবার বাদে) ছয়দিন বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্কুলের কার্যক্রম চলে। সেখানে তিন শতাধিক শিশুর মাঝে শিার আলো ছড়াতে কাজ করেন ২০ জন স্বেচ্ছাসেবক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়