শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৯:০৩ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের ক্ষেত্রে নিকটাত্মীয়দের মধ্যে সম্পর্ক স্থাপন কি গ্রহণযোগ্য?

রিবেল মনোয়ার : প্রশ্ন : বিয়ের ক্ষেত্রে নিকটাত্মীয়দের মধ্যে সম্পর্ক স্থাপন কি গ্রহণযোগ্য? উত্তর : আসলে বিয়ে নিকটাত্মীয়ের মধ্যে না হয়, রক্তের সম্পর্ক নেই এমন কারও সঙ্গে হওয়া ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য উত্তম। নিকট রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে অনেক ক্ষেত্রেই সন্তানকে মেধা বঞ্চিত করে। ইমাম গাজ্জালী এ প্রসঙ্গে নবীজির (সা.) হাদিস উল্লেখ করেছেন যে, ‘তোমরা নিকটাত্মীয় নারীকে বিয়ে করো না। কারণ এতে তোমাদের সন্তান দুর্বল ও মেধাহীন হতে পারে’। এ ব্যাপারে বৈজ্ঞানিক গবেষণা ও একই কথা বলছে।
২০১৩ সালে বিশ্বের অন্যতম প্রভাবশালী মেডিকেল জার্নাল খধপবহঃ-এ প্রকাশিত যুক্তরাজ্যের একটি গবেষণা রিপোর্টে বলা হয়, ‘চাচাতো, ফুফাতো, খালাতো, মামাতো ভাইবোনদের মধ্যে বিয়ে হলে তাদের সন্তানদের জন্মগত ত্রুটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়’। আর অপ্রাসঙ্গিক হলে আরেকটি বিষয় হচ্ছে, ‘বিয়ের আগে অবশ্যই পাত্র-পাত্রী উভয়ের রক্ত পরীক্ষা করে নেওয়া উচিত, যাতে থ্যালাসেমিয়ার মতো বংশপরম্পরায় সংক্রামক ব্যাধির বিস্তার ঘটতে না পারে। ফেসবুক থেকে

  • সর্বশেষ