শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ট্রাক চাপায় মারা গেলেন রাস্তার পাশে কুঁড়ে ঘরে থাকা ঘুমন্ত মা ও মেয়ে

বগুড়া প্রতিনিধি: [২] মর্মান্তাতিক ঘটনাটি শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নন্দীগ্রাম উপজেলার উমরপুর নামক স্থানে বগুড়া-নাটোর মহাসড়কে।

[৩] নিহতরা হলেন- উমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী কাতেজান বিবি (৬০) ও তার মেয়ে কাজলী বেগম (৪০)। তারা মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় কুঁড়ে ঘর নির্মাণ করে বসবাস করতেন।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরের জেলা পঞ্চগড় থেকে একটি বালু বোঝাই ট্রাক নাটোর যাচ্ছিল। রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার উমরপুর এলাকায় পৌছলে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে করে ট্রাকটি মহাসড়কের পাশে কুঁড়ে ঘরের মধ্য ঢুকে যায়। এতে করে ট্রাকের নিচে চাপা পড়ে মা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান।

[৫] ঘটনার পর পর খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহত মা-মেয়ের লাম উদ্ধার করে। এদিকে পুলিশ বলছে দুর্ঘটনার পর তারা হেলাপারকে আটক করতে পারলেও চালককে ট্রাক রেখে পালিয়ে গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়