শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ০৯ মে, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রাষ্ট্রদূতদের টুইট, পররাষ্ট্রমন্ত্রী বললেন, এটা অগ্রহণযোগ্য

কূটনৈতিক প্রতিবেদক : [২] ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ ইউরোপীয় ইউনিয়নের সাত রাষ্ট্রদূতের টুইটের পরে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মিষ্টার মোমেন।

[৩] তাদের কোনো বক্তব্য থাকলে তা তারা কূটনৈতিক চ্যানেলে পাঠাতে বা বলতে পারতেন।

[৪] আমরা আমাদের মতো করে দেশ পরিচালনা করছি।

[৫] তাদের এই টুইট খুবই হতাশাজনক এবং দুঃখজনক, এটা কোনোভাবেই ঠিক হয়নি।

[৬] বিদেশে আমিও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছি, সেসব দেশে কূটনীতিকদের এরকম কথা বলতে দেখিনি।

[৭] বাকস্বাধীনতার মর্যাদার সঙ্গে দায়বদ্ধতার বিষয়টি জড়িত।

[৮] তারা যদি পোশাকশিল্পের ক্রয়াদেশ বাতিল, আমাদের অভিবাসীদের নিরাপত্তা ও সহায়তা নিয়ে কথা বলতেন আমরা এতে খুব খুশি হতাম।

[৯] করোনাভাইরাসের মতো মহামারির সময় নির্ভরযোগ্য ও বাস্তবভিত্তিক তথ্য প্রচার নিশ্চিত করার স্বার্থে গণমাধ্যম ও মতপ্রকাশের ওপর গুরুত্ব তুলে ধরে বৃহস্পতিবার টুইট করেছিলেন দূতেরা।

[১০] ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, বৃটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিঙ্ক, ডাচ রাষ্ট্রদূত হ্যারি ভেরওয়েজ, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, সুইডেনের রাষ্ট্রদূত শার্লোট স্লাইটার ও ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসন আলাদা ভাবে টুইট করেছিলেন।

  • সর্বশেষ