শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজশাহীতে ঝড়-শিলাবৃষ্টিতে আম, লিচু ও বোরো ধানের ক্ষতি

মঈন উদ্দীন : [২] রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় প্রচন্ড ঝড়ের সাথে শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ বৃষ্টিপাত শুরু হয়। তবে প্রায় আধা ঘন্টা সময় ধরে প্রচুর বৃষ্টিপাত হয়। শিলা বৃষ্টিতে আমনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

[৩] বৃহস্পতিবার বিকেল থেকে রাজশাহী আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে আকাশে মেঘের ঘনঘটা আরও বেড়ে যায়। বিকেল পৌনে পাঁচটার দিকে ঘন কালো মেঘের সাথে প্রচন্ড ঝড় বইতে শুরু করে। এর কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় প্রচণ্ড ঝড় ও শিলা বৃষ্টি। বৃষ্টি পড়ার আগেই শিলা বৃষ্টি পড়তে দেখা গেছে। ১৫ থেকে ২০ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়।

[৪] সেই সাথে প্রচুর শিলাবৃষ্টিতে পাকা বোরো ধান ও কেটে রাখা বোরো ধানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়ে। বিকেল পৌনে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রাজশাহীতে বৃষ্টি অব্যাহত ছিল। তবে ঝড় ছিল না।

  • সর্বশেষ