শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি : [২] বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার কবিরপুর গ্রামে।

[৩] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুরাইয়া জাহান জানান, বৃহস্পতিবার সকালে শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও কাশিসহ অন্যান্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন শহিদুল ইসলাম। করোনার কিছু লক্ষণ থাকায় তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছিল। পরে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

[৪] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, মৃতের শরীরে করোনার লক্ষণ থাকায় শুক্রবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

[৫] তিনি আরো জানান, সকালে নমুনা সংগ্রহ করার পর করোনা প্রোটোকলেই মৃত ব্যক্তির দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদর

  • সর্বশেষ
  • জনপ্রিয়