শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ০৮ মে, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে নিজ সন্তানকে বিক্রি করলো বাবা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় উদ্ধার

কামাল হোসেন: [২] শিশুটির নানি জামিলের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার হাউলি কেউটিল গ্রামের আক্কাস আলী খানের বাড়ি থেকে বুধবার তাকে উদ্ধার করা হয়েছে।

[৩] গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন উদ্ধারের পর শিশুটিকে নানীর কাছে তুলে দেন।

[৪] গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহাদৎ মেম্বার পাড়া গ্রামের শুকুর আলীর মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে বিয়ে হয় একই এলাকার হাকিম আলী প্রামানিকের ছেলে বিল্লাল প্রামানিকের সঙ্গে। ৬ মাস আগে ১টি ছেলে জন্ম দিয়েই মারা যায় জেসমিন আক্তার। শিশুটির স্থান হয় নানী সাহিদা বেগমের কাছে। এরপর থেকে বিল্লাল তার শিশু পুত্রের খোঁজ-খবর রাখেনি। সোমবার দুপুরে সুযোগ বুঝে শিশু পুত্রকে চুরি করে বাবা বিল্লাল হোসেন। বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে শিশুটির নানী ও মামারা জানতে পারেন- গোয়ালন্দ পৌরশহরের ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের আক্কাস আলী খানের কাছে শিশুটিকে বিক্রি করে দিয়েছে তার বাবা।

[৫] আক্কাস আলী খান বলেন, আমার কোন সন্তান-সন্ততি নেই। শিশুটির বাবার প্রস্তাবে রাজি হয়ে ২০ হাজার টাকা দিয়ে ষ্ট্যাম্পে লিখিতভাবে দত্তক নেই। শিশুটির বাবা বিল্লালকে খুঁজে পাচ্ছি না। ফোনও বন্ধ করে রেখেছে।

[৬] সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, ইচ্ছে হলেই কেউ কারো শিশু দত্তক নিতে বা দিতে পারে না। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়