শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৪:১৬ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধিক পরিমান সেজদা জান্নাতে নবীজীর সঙ্গ লাভ এবং গোনাহ মাফের কারণ

ইসমাঈল আযহার: কে না চায়- জান্নাতে নবীজীর সঙ্গ লাভ করতে? এর চেয়ে বড় চাওয়া আর কী হতে পারে? এর চেয়ে বড় পাওয়া আর কী থাকতে পারে?

রবীআ আসলামীর রা. তাই একটিই চাওয়া- জান্নাতে নবীজীর সঙ্গ লাভ। আর কী চাই হে রবীআ! নবীজীর জিজ্ঞাসা। উত্তর আগেরটাই- জান্নাতে আপনার সঙ্গ।

বিশেষ সুযোগে বড় কারো কাছে মানুষ বিশেষ কিছুই চায়। আর তিনি নিজেই যদি চাইতে বলেন, তাহলে তো কথাই নেই। তবে চাইতে তো জানতে হয়। আসুন রবীআ আসলামী রা. থেকে শিখি- কী চাইতে হয়। তিনি বলেন-

كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي: سَلْ، فَقُلْتُ: أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنّةِ. قَالَ: أَوْ غَيْرَ ذَلِكَ، قُلْتُ: هُوَ ذَاكَ. قَالَ: فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السّجُودِ

আমি (কখনো কখনো) রাতে নবীজীর সাথে থাকতাম। এক রাতে(র ঘটনা,) আমি তাঁর জন্য ওযু-ইস্তিঞ্জার পানির ব্যবস্থা করলাম। তিনি (খুশি হলেন।) বললেন, রবীআ! তুমি যা খুশি চাইতে পার। রবীআ বলেন, তখন আমি বললাম, ‘জান্নাতে আপনার সাথে থাকতে চাই’। নবীজী বললেন, আর কী চাও? (এবারও রবীআর একই উত্তর। তিনি বলেন,) আমি তখন বললাম, আমার ওই একটাই চাওয়া। একথা শুনে নবীজী বললেন-

فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ.

তাহলে ‘কাছরাতুস সুজূদ’ তথা বেশি বেশি নফল নামাযের মাধ্যমে আমাকে এ বিষয়ে সাহায্য কর। -সহীহ মুসলিম, হাদীস ৪৮৯

মা‘দান ইবনে আবি তালহা রাহ. বলেন, আমি নবীজীর আযাদকৃত গোলাম ছাওবান রা.-এর সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করলাম, আমাকে এমন আমলের কথা বলে দিন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে!

তিনি বলেন, অথবা আমি বলেছি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের কথা বলে দিন। এভাবে তিন বার জিজ্ঞাসা করার পর তিনি বললেন, আমিও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। তখন তিনি বলেছিলেন-

عَلَيْكَ بِكَثْرَةِ السّجُودِ لِلهِ، فَإِنّكَ لَا تَسْجُدُ لِلهِ سَجْدَةً، إِلّا رَفَعَكَ اللهُ بِهَا دَرَجَةً، وَحَطّ عَنْكَ بِهَا خَطِيئَةً.

তুমি বেশি বেশি সিজদা কর (নফল নামায পড়)। কেননা তোমার প্রতিটি সিজদার বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং একটি গোনাহ মিটিয়ে দিবেন। মা‘দান বলেন, পরবর্তীতে আমি আবুদ দারদা রা.-এর সাথে সাক্ষাৎ হলে তাঁকেও এ বিষয়ে জিজ্ঞাসা করেছি, তিনিও একই উত্তর দিয়েছেন। -সহীহ মুসলিম, হাদীস ৪৮৮

  • সর্বশেষ