শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএমপির সহকারী কমিশনার করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট : [২] করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) এক সহকারী কমিশনার। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির উপ কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক।

[৩] আবু বক্কর বলেন, ‘এই প্রথম সিএমপির কোনো কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আজ বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে করা নমুনা পরীক্ষায় ওই কর্মকর্তার করোনা ‘পজিটিভ’ এসেছে। তবে তিনি সুস্থ আছেন, তার মধ্যে কোনো উপসর্গও নেই।’

[৪] জানা গেছে, গত ২৯ এপ্রিল সিএমপি’র ওই সহকারী কমিশনারের নমুনা সংগ্রহ করা হয়। তিনি আক্রান্ত এক সদস্যের সংস্পর্শে এসেছিলেন।

[৫] সিএমপির উপ কমিশনার আবু বক্কর আরও জানান, ট্রাফিক উত্তর বিভাগের এক কনস্টেবলেও করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে চট্টগ্রাম নগর পুলিশের ১৯ জন সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন। তাদের মধ্যে ১৩ জন ট্রাফিক উত্তর বিভাগের, একজন বন্দর বিভাগের কনস্টেবল। এছাড়া এসএএফ শাখার দুজন, বিশেষ শাখার দুজন ও খুলশী থানার একজন করে সদস্য রয়েছেন। এদের মধ্যে বুধবার একজনসহ মোট ছয়জন সুস্থ হয়েছেন বলেও জানান এডিসি বক্কর।আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়