শিরোনাম
◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৫:২৩ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত রুশ সংস্কৃতিমন্ত্রী

ইয়াসিন আরাফাত : [২] রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লিউবিমোভা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রুশ মন্ত্রিসভার তিন সদস্য করোনায় আক্রান্ত হলেন। বুধবার রুশ বার্তা সংস্থা তাস এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্যা গার্ডিয়ান।

[৩] এক বিবৃতিতে ওলগা লিউবিমোভার প্রেস সচিব আন্না উসাচেভা জানিয়েছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর করোনায় আক্রান্তের লক্ষণগুলো খুবই সামান্য। তিনি বাড়িতে থেকেই তার যাবতীয় কর্মকান্ড সম্পাদন করছেন।

[৪] এর আগে গত সপ্তাহে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিসহুস্তিন করোনায় আক্রান্ত হয়েছেন। সাময়িক সময়ের জন্য তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তার পরিবর্তে দায়িত্ব পালন করছেন উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভ। বিবিসি

[৫] এছারাও গত সপ্তাহে দেশটির নির্মাণ বিষয়ক মন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইয়াকুশেভের উপমন্ত্রী দিমিত্রি ভলকভও করোনায় আক্রান্ত হয়েছেন।

[৬] বুধবার টানা চতুর্থ দিনে রাশিয়ায় ১০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২৯ জনে। ওয়ার্ল্ডোমিটার

  • সর্বশেষ