শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ০৭ মে, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিক্ষোভের মুখে বেতন বোনাস পাবার আশ্বাস পেলেন তুরাগের চাকরিচ্যুত ৪৬০ পোশাক শ্রমিক

শরীফ শাওন : [২] মঙ্গলবার সকাল থেকে ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীর তুরাগ থানাধীন তরী ফ্যাশন ওয়্যার লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করেন। কর্মসূচি পালনকালে সন্ধ্যায় মালিক-শ্রমিক সমঝোতা চুক্তির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

[৩] চুক্তিতে বলা হয়, চলতি মাসের ৫ তারিখ থেকে কারখানা লে-অফ ঘোষণা করা হবে। শ্রমিক কর্মচারিদের ক্ষতিপূরণসহ সকল পাওনাদি পরিশোধ করা হবে। ৭ মে বেতনের সঙ্গে ঈদের বোনাস দেয়া হবে।

[৪] শ্রমিকরা জানান, এর আগে কারখানা কর্তৃপক্ষ ২৬ মার্চ থেকে ১৫ মে লে-অফ ঘোষণা করেন। শ্রমিকদের ৪ মে কারখনায় ডেকে পাওনা পরিশোধ না করেই আইডি কার্ড রেখে দেয় এবং অব্যাহতিপত্রে স্বাক্ষর কার্যক্রম শুরু করে।

[৫] প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আলী সায়েম বলেন, কারখানায় কাজ না থাকায় বাধ্য হয়ে বন্ধ করতে হচ্ছে। তবে ঈদের পর পুনরায় খোলার চিন্তা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়