শিরোনাম
◈ হামের সংক্রমণ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু ◈ করদাতাদের সতর্ক করল এনবিআর, জারি ৪ নির্দেশনা ◈ ব্যবসায়ীর অ.ণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরালের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ অসহায় মানুষের সহায়তার জন্য ৮ কোটি টাকা বিতরণে খরচ ৫৩ কোটি! ◈ জনগণের আস্থা অটুট রেখেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে: তারেক রহমান ◈ প্রথমবার আয়কর রিটার্নে মাত্র ১ হাজার টাকা, নতুন করদাতাদের জন্য এনবিআরের বিশেষ সুবিধা ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার ◈ আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি ◈ সরকারি ব্যানার-ফেস্টুনের নতুন নির্দেশনা: প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ, প্রাধান্য পাবে অনুষ্ঠানের উদ্দেশ্য ◈ চীন থেকে বৈধ পথে টাকা পাঠাতে জটিলতা, বাধ্য হয়ে হুন্ডিতে ঝুঁকছেন বাংলাদেশিরা

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ০৭ মে, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালেবানরা প্রতিশ্রুতি পূরণ করছে না, অভিযোগ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

শাহনাজ বেগম : [২] মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার বলেছেন, আফগানিস্তানে দীর্ঘ দেড় যুগের সহিংসতা বন্ধে ঐক্যমত্যে পৌঁছে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে এই বছরের স্বাক্ষরিত চুক্তির পরও তালেবানরা তাদের প্রতিশ্রুতি অনুসারে জীবনযাপন করছে না। তাছাড়া দেশটির রাজনৈতিক অচলাবস্থা এবং সহিংসতা বৃদ্ধি পাচ্ছে বলে সাংবাদিকদের কাছে মঙ্গলবার এ মন্তব্য করেছেন । রয়টার্স

[৩] দীর্ঘ আলোচনার পর তালেবান এবং ওয়াশিংটন গত ফেব্রুয়ারি মাসে সহিংসতা হ্রাস এবং আফগান সরকারের সঙ্গে আলোচনার দিকে অগ্রসর করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে কিন্তু তখন থেকেই এই গোষ্ঠী দ্বারা আক্রমণ বেড়েছে। দেড় মাসের মধ্যে প্রায় সাড়ে চার হাজার বার আক্রমণ চালিয়েছে। রয়টার্স

[৪] আফগান সরকারও তার প্রতিশ্রুতি অনুসারে কাজ করছে না বলেই তিনি বিশ্বাস করেন। আফগানিস্তান সরকার যুক্তরাষ্ট্র এবং তালেবানদের মধ্যে একটি চুক্তির অংশ ছিল না। টাইমস অব ইন্ডিয়া

[৫] এস্পার বলেন, আফগান সরকার এবং তালেবানদের উভয়কে একত্রিত হওয়া এবং চুক্তিতে যে শর্তাবলী দেয়া হয়েছে তার অগ্রগতি করা দরকার।

[৬] আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও আবদুল্লাহ আবদুল্লাহর মধ্যে রাজনৈতিক বিরোধের ফলে জঙ্গি সংগঠন এবং আফগান সরকারের মধ্যে আলোচনার অগ্রগতি নেই। কারণ তারা উভয়ই গত সেপ্টেম্বর মাসের বিতর্কিত নির্বাচনে দেশটির নেতা বলে দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়