শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ০৭ মে, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যবিপ্র‌বি‌র জি‌নোম সেন্টা‌রে ১৩ ক‌রোনা রোগী শনাক্ত

র‌হিদুল খান : [২] মঙ্গলবার এই ল্যাবে চার জেলার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আজ বুধবার সকালে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

[৩] এর মধ্যে যশোরে একজন, ঝিনাইদহে ছয়জন ও চুয়াডাঙ্গায় পাঁচজন ও মেহেরপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৪৬ জনের নমুনায় নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।

[৪] এই নিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে ১৩ দিনে ১৩৬ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে সর্বোচ্চ ৬৭ জন রোগী যশোরের।

[৫] বিষয়টি নিশ্চিত করেছেন যবিপ্রবির জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ।

[৬] তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মঙ্গলবার ১৩তম দিনে চার জেলার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে যশোরের ২৩ জনের নমুনা পরীক্ষায় একজন, ঝিনাইদহের ১৫ জনের নমুনায় ছয়জন, চুয়াডাঙ্গার পাঁচজনের নমুনায় পাঁচজনই এবং মেহেরপুরের ১৬ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

[৭] সবমিলিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে ১৩ দিনে ১৩৬ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে সর্বোচ্চ ৬৭ জন যশোরের রোগী। এছাড়া ঝিনাইদহে ৩৫ জন, চুয়াডাঙ্গা ও নড়াইলে ১২ জন করে, কুষ্টিয়ায় চারজন, মাগুরা ও মেহেরপুরে তিনজন করে রোগী শনাক্ত হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়