শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ০৭ মে, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন: ডুবন্ত জাহাজ থেকে ১১ নাবিক উদ্ধার

সুজন কৈরী : [২] পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টায় একজন কলার ৯৯৯ এ ফোন করে জানান, নোয়াখালীর হাতিয়া উপকূল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে ভাষাণচর সংলগ্ন বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনায় তাদের ‘আল নুর ২’ নামক জাহাজটির তলা দিয়ে পানি ঢুকে পড়ছে এবং জাহাজটি ডুবে যাচ্ছে। জাহাজে তারা ১১ জন নাবিক আছেন।

[৩] কলার আরো জানান, তারা জাহাজটি নিয়ে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলেন যশোরের উদ্দেশ্যে। কলার তাদের জীবন বাঁচানোর ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

[৪] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি ভাষান চর পুলিশ ফাঁড়ি, চট্টগ্রাম নৌ পুলিশ এবং কোষ্টগার্ডের হাতিয়া অঞ্চলকে জানায় এবং উদ্ধার তৎপরতার জন্য অনুরোধ করা হয়। কিন্তু সাগরে উদ্ধার তৎপরতা চালানোর মতো নৌযান নৌ পুলিশের ছিলোনা। কিন্তু সংবাদ পেয়ে হাতিয়া কোষ্টগার্ডের একটি দল দুর্ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

[৫] হাতিয়া কোষ্টগার্ডের লে. কমান্ডার আতিক ৯৯৯ কে ফোনে জানিয়েছেন, সাগর এবং নদী উত্তাল থাকায় তাদের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু তারা শেষ পর্যন্ত দুর্ঘটনাস্থলে পৌঁছে ১১ জন নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। ইতিমধ্যে জাহাজটি নিমজ্জিত হয়েছে। উদ্ধার নাবিকদের নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হবে বলেও জানান লে. কমান্ডার আতিক।

  • সর্বশেষ