শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন কাশ্মীরি সাংবাদিক পুলিৎজার জেতার পর আলজাজিরাকে বললেন, কাশ্মীরে সাংবাদিকতা হচ্ছে ইঁদুর-বিড়ালের খেলা

ডিডিমুন: [২] বুধবার এ কথা তারা বলেন বিশেষ ভিডিও সাক্ষাৎকারে। পুলিৎজার পুরস্কার বিজয়ী তিন কাশ্মীরি সাংবাদিক হচ্ছেন ফটোসাংবাদিক দার ইয়াসিন, মুখতার খান এবং চেন্নাই আনন্দ। তিনজনই মার্কিন বার্তা সংস্থা এপিতে (অ্যাসোসিয়েটেড প্রেস) কাজ করেন।

[৩] গত সোমবার ইউটিউবে সরাসরি স¤প্রচারে এ পুরস্কার ঘোষণা করা হয়। ফিচার ফটোগ্রাফি শাখায় তাদের পুরস্কৃত করা হয়। গত বছরের আগস্টে ভারতশাসিত কাশ্মীরে অভূতপূর্ব লকডাউনের সাহসী স¤প্রচার করায় তাদের সম্মানজনক পুলিৎজার দেয়া হয়।

[৪] প্রতিবছর নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিৎজার ঘোষণা করা হয়। তবে এবার করোনাভাইরাস মহামারীর কারণে ওই আয়োজন বাতিল করে পুলিৎজার বোর্ড প্রশাসক ডানা কেনেডির লিভিংরুম থেকে ঘোষণা করা হয় এ পুরস্কার।

[৫] তারা তিনজন আরও বলেন,কাশ্মিরে সাংবাদিকতা করা মানে মৃত্যুর জন্য সব তৈরি থাকা।

[৬] দার ইয়াসিন ও মুখতার খান কাশ্মীরের মূল শহর শ্রীনগরের বাসিন্দা হলেও চেন্নাই আনন্দ জম্মু জেলার বাসিন্দা। তারা তিনজনই পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় বলেন, আমরা বিস্মিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়