শিরোনাম
◈ সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় অনুমোদন ◈ উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট, তবু লোডশেডিংয়ে নাকাল দেশ ◈ দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর ৯০০ কেজি ওজনের শক্তিশালী বোমা হামলা: নিউইয়র্ক টাইমস ◈ জ্বালানি সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা ◈ চলতি আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি! ◈ গুম প্রতিরোধ আইন অনুমোদন, মৃত্যুর ঘটনায় শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ◈ হাসিনা প্রসঙ্গে ভারতের কাছে স্পষ্ট বার্তা বাংলাদেশের ◈ শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ ◈ ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৪:৩৩ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] থুতু-লালা ছাড়াই বল সুইং করার নতুন পদ্ধতির কথা বললেন শেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক : [২] করোনা পরবর্তীকালে থুতু বা লালা দিয়ে ক্রিকেটাররা আর হয়তো বলের পালিশ উজ্জ্বল রাখতে পারবেন না-এনিয়ে আইসিসি নতুন করে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে।

[৩] আসলে লালা কিংবা থুতুর মধ্যে দিয়ে রোগ-জীবানু ছড়িয়ে পড়ার সম্ভবনা বেশি থাকে। তাই করোনা পরবর্তী সময়ে বলে থুতু কিংবা লালা লাগানো বন্ধ হতে চলেছে। ক্রিকেট বিশ্ব যখন এই প্রশ্নে তোলপাড় হচ্ছে তখন অস্ট্রেলিয়ার বল প্রস্তুতকারক সংস্থা কোকাবুরা বাজারে নিয়ে আসছে মোমের মলম।

কিন্তু লালার ব্যবহার না করেও বলের সুইং রাখা সম্ভব বলে মনে করেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন। সবাই যখন থুতু-লালা-ঘাম-এই সবের বিকল্প খুঁজছে তখন মোক্ষম টোটকা দিলেন ওয়ার্ন। তার পরামর্শ হল, ট্যাপড টেনিস বলের মতো ক্রিকেট বলের একটা দিক অতিরিক্ত ভারি করে দিলেই বল সবসময়ই সুইং করবে। ফলে লালা কিংবা থুতু বা ঘামের আর প্রয়োজন হবে না। তবে বল ট্যাম্পারিংয়ের ঘোর বিরোধিতা করেছেন ওয়ার্ন। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়