শিরোনাম
◈ বিশ্ব ক্রীড়া র‍্যাংকিংয়ে ৪৮ ধাপ পতন, দক্ষিণ এশিয়ায় সবাইকে পেছনে ফেলে পিছিয়ে বাংলাদেশ ◈ বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ◈ মানুষের বর্জ্য শোধন করে সিমেন্টে মিশিয়ে কংক্রিট ৪২% বেশি শক্তিশালী করলেন ভারতীয় বিজ্ঞানীরা! ◈ কিশোরগঞ্জে গর্ভে থাকতেই সন্তান বিক্রির অভিযোগ, কটিয়াদীতে ৩ বছরে ৬০ হাজার থেকে ২ লাখ টাকায় ৪ শিশু বেচাকেনা! ◈ ভারতের সঙ্গে মতপার্থক্য হলে সামাল দেবে চীন! জিনপিং দিল্লি পৌঁছোনোর আগেই দুই দেশের সম্পর্ক নিয়ে মুখ খুললো বেজিং ◈ পশু জবাইয়ে কড়াকড়িতে পশ্চিমবঙ্গে মাংসের সংকট, কসাইখানা বন্ধে বিপাকে মাংস ব্যবসায়ীরা! ◈ তরুণদের হাতেই পরিচ্ছন্ন বাংলাদেশের চাবিকাঠি: সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানের ক্রিকেটের পতনের জন্য দায়ী ইমরান খান, বল‌লেন সা‌বেক কোচ হারুন র‌শিদ ◈ ২০৩০ সা‌লের বিশ্বকাপের ফাইনাল নিয়ে কাড়াকাড়ি স্পেন এবং মরক্কোর মধ‍্যে, মুখ খুলতে বাধ্য হলো ফিফা ◈ রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াল বিস্তার, এক বছরে বেড়েছে ৩৫ শতাংশ

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৩:৪১ রাত
আপডেট : ০৬ মে, ২০২০, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢালাওভাবে শপিংমল-দোকানপাট খুলে জনসমাগমের সুযোগ দেওয়াটা ‘আত্মঘাতী’: জাসদ

শিমুল মাহমুদ : [২] ঈদের আগে শপিং মল, দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারকে প্রতি আহ্বান জানান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

[৩] মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, এবারের ঈদ আনন্দের ঈদ না, শপিংয়ের ঈদ না। করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকার সংক্রামক রোগ প্রতিরোধ নির্মূল আইন ২০১৮ জারি করে সমগ্র দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।

[৪] পরিস্থিতি মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপের উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সরকারের এত বাস্তব, যৌক্তিক ও কঠোর পদক্ষেপের পরও আইইডিসিআর আশঙ্কা করছে মে মাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫০ হাজার অতিক্রম করবে।

[৫] যাদের ঈদের কেনাকাটার সামর্থ্য আছে, তাদের কেনাকাটা না করে সেই অর্থ কর্মহীন, আয়হীন, অসহায় মানুষকে দেওয়ার আহ্বান জানান ইনু ও শিরীন।

  • সর্বশেষ