শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন উঠলে যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৩০০০ মানুষ মরবে

মাহমুদুল আলম : [২] স্কাই নিউজের বরাত দিয়ে আরটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকারের অভ্যন্তরীণ এক নথিতে এই পূর্বাভাস দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, জুন মাসের শুরুর দিক পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রতিদিন তিন হাজার করে মানুষ করোনাভাইরাসে মারা যাবে, যদি লকডাউন উঠিয়ে নেয়া হয়।

[৩] যুক্তরাষ্ট্রে প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার মানুষ করোনায় মারা যাচ্ছে। কিন্তু ফাঁস হওয়া ওই নথির ভিত্তিতে নিউইয়র্ক টাইমস যে প্রতিবেদন তৈরি করেছে, তাতে বলা হচ্ছে এই সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে।

[৪] পূর্বাভাস অনুযায়ী, এ মাসের শেষদিকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় দুই লাখ মানুষ করোনায় আক্রান্ত হবে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ২৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

[৫] যুক্তরাষ্ট্রে লকডাউন শিথিল করে দেয়ার ব্যাপারে বিভিন্ন রাজ্যের গভর্নরদের চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চাইছেন যে, লকডাউন শিথিল করে অর্থনৈতিক কর্মকাণ্ড ফের চালু করা হোক। এমনকি লকডাউন শিথিলের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ফাঁস হওয়া ওই নথি যুক্তরাষ্ট্রে লকডাউন শিথিলের গ্রহণযোগ্য প্রশ্নের মুখে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

[৬) করোনাভাইরাসের ঢেউ যুক্তরাষ্ট্রে এত প্রবলভাবে আঘাত করেছে যে কিছু কিছু এলাকার হাসপাতাল রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খেয়েছে। কিছু কিছু হাসপাতালের করিডরে স্ট্রেচারে রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে।

[৭]যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ১২ লাখের বেশি মানুষ।

  • সর্বশেষ