শিরোনাম
◈ দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর ◈ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ◈ হাম-উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর, মৃত ১,০৩৬ ◈ দুর্গাপূজায় ২০২৬ সালে সরকারি ছুটি ২ দিন, ঐচ্ছিক ছুটিসহ যেসব সুবিধা থাকছে ◈ স্থানীয় সরকার নির্বাচন কবে? ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ইউপি ভোট হতে পারে ৭ ধাপে ◈ বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার ◈ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ সারের মজুত চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি ◈ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান, পুনর্গঠনে বাড়ছে স্বতন্ত্র পরিচালক ◈ জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃহস্পতিবার বৈঠকে বসছে মন্ত্রিসভা

আবুল বাশার নূরু : [২] কোভিড-১৯ মহামারীর মধ্যে এক মাস পর বৈঠকে বসতে যাচ্ছে মন্ত্রিসভা।

[৩] আগামী ৭ মে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে ‘সীমিত পরিসরে’ এ বৈঠক হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব (মন্ত্রিসভা অধিশাখা) মো. রাহাত আনোয়ার জানান।

[৪] তিনি বলেন, যেসব মন্ত্রণালয়ের এজেন্ডা থাকবে, শুধু সেসব মন্ত্রণালয়ের মন্ত্রী এই বৈঠকে অংশ নেবেন। এছড়া সংশ্লিষ্ট কয়েকজন সরকারি কর্মকর্তাও যোগ দেবেন।

[৫] মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক বলেন, বৃহস্পতিবারের বৈঠকে সর্বোচ্চ চারজন মন্ত্রী উপস্থিত থাকতে পারেন।

[৬]মহামারীর বিস্তার রোধে সরকার গত ২৬ মার্চ থেকে ‘সাধারণ ছুটি’ ঘোষণার পর ৬ এপ্রিল মন্ত্রিসভার সর্বশেষ বৈঠক হয়েছিল।

[৭] প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারি কর্মকর্তারা দূরত্ব বজায় রেখে বসে মুখে মাস্ক পরে ওই বৈঠকে অংশ নেন।

[৮] বৃহস্পতিবারের বৈঠকেও সামাজিক দূরত্ব বজায় রেখে সবার আসনবিন্যাস করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

[৯] সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। সোমবার বাদে অন্য যে কোনো দিন বৈঠকে বসতে পারে মন্ত্রিসভা। তবে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার বৈঠক হয় না। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করতে পারেন।

  • সর্বশেষ