শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ফেরার অপেক্ষায় কুয়েতের ক্যাম্পে থাকা আরো এক বাংলাদেশির মৃত্যু

কূটনৈতিক প্রতিবেদক: [২] মৃত আমরান (৪৩) চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পূর্ব কাশিরগঞ্জ গ্রামের জুনাব আলীর ছেলে।

[৩] এর আগে ২ এপ্রিল কুমিল্লার রবিউল ইসলাম নামের আরেক বাংলাদেশি আবদালিয়া ক্যাম্পে মৃত্যুবরণ করেন।

[৪] চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার জন্য সময়সীমা নির্ধারণ করে সাধারণ ক্ষমা ঘোষণা করে কুয়েত সরকার।

[৬] প্রায় সাড়ে ৪ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশি সাধারণ ক্ষমার আবেদন করেন।

[৭] পরে তাদেরকে কুয়েত সিটির বাইরে আব্দালীয়া, সেবদি, মাঙ্গাফ ও কসর ক্যাম্পে তাদের রাখা হয়।

[৮] বাংলাদেশিরা অভিযোগ করেছেন, বিভিন্ন ক্যাম্পে তারা দুই সপ্তাহের বেশি সময় ধরে মানবেতর জীবনযাপন করছেন।

[৯] কেউ তাদের খোঁজখবরও করছে না। ফলে সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা তাদের ক্ষোভের কথা জানানোর পাশাপাশি ঢাকায় সাংবাদিকদের কাছেও এ নিয়ে ভিডিও বার্তা পাঠাচ্ছেন।

[১০] দেশে ফেরার দাবিতে রোববার রাতে কুয়েতের ছেবদি ক্যাম্পে বিক্ষোভ শুরু করেন বাংলাদেশিরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলন দমনে টিয়ার সেল ও রাবারবুলেট নিক্ষেপ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়