শিরোনাম
◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড় ◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ০৪ মে, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাকোপে ২ গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত,৪০ বাড়ি লকডাউন

গোলাম মোস্তফা, দাকোপ প্রতিনিধি : [২] খুলনার সিভিল সার্জন ডা.সুজাত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] জানা গেছে, শনিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৬৪ টি নমুনা পরীক্ষা করা হয় তার মধ্যে ২ জনের রিপোর্ট পজেটিভ আসে ।

[৪] আর এরা ২ জনই হচ্ছেন দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের খাটাইল গ্রামের বাসিন্দা । এদের বয়স ২৪-২৫বছর। গ্রামের মানুষের কাছে খোজ নিয়ে জানা গেছে, খাটাইল গ্রামের এ ২ মহিলা নারায়নগঞ্জ এর একটি গার্মেন্টেস এ কাজ করতো কিছুদিন আগে সকলে বাড়ি ফিরতে শুরু করলে এরাও গোপনে বাড়ি ফেরে।

[৫] কিন্তু এদের অবাধ চলাফেরায় স্থানীয় মানুষের থেকে বাধার সৃষ্টি হলে স্থানীয় নেতা কাম জনপ্রতিনিধির সহযোগিতা ও সাহসে কোয়ারেন্টাইনে না থেকে চলাফেরা করতে থাকে এমনকি বেশ কয়েকটি বাড়িতে এরা দাওয়াতও খেয়েছেন।সম্প্রতি জ¦র এরা বেশ অসুস্থ হয়ে পড়লে দাকোপ হাসপাতালে এসে নমুনা দেয় এবং গতকাল শনিবারের রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়ে।

[৬] এ এলাকার অনেকেই নারায়নগনজ গার্মেন্টস এ কাজ করে যারা বাড়ি ফিরতে ও ফিরে অবাধ চলাচলে সমস্যা সৃষ্টি হলে প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় অনেকেই গ্রামে ঢুকে কোয়ারেন্টাইন ব্যাতিত স্বাভাবিক চলাফেরা করছে বলে গ্রামের পীর আলি, তকিমউদিদন, জালালউদ্দিন এ প্রতিনিধিকে জানান।

[৭] দুই জনের করোনা পজেটিভের বিষয় স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী জানান আমরা রাতে রিপোর্ট জেনেই রোগি ২ জনের বাড়িতে যাই,তাদের সেভ রুমে তাদের বাড়িতে রেখে আপাতত চিকিৎসার বিষয় সাজেশন দেই,তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি,খাবারের ব্যাবস্থা করেছি ,যদি অবস্থার অবনতি হয় তখন করোনা হাসপাতালে পাঠাবো।

[৮] এদিকে জেলা প্রশাসকের নির্দেশে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ করনা পজিটিভ আসায় খাটাইল গ্রামের ২ মহিলার বাড়ির আশপাশ ৪০ বাড়ি লকডাউন করে এসেছে বলে জানান। সচেতনের অভাব ও ভিলেজ পলিটিক্সের কারনে গার্মেন্টস থেকে আসা বেশ কিছু কর্মী নিয়ে দাকোপবাসির মাঝে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ