শিরোনাম
◈ ঢাকায় প্রথম নারী এসপি শামীমা, ১১ কর্মকর্তার পদায়ন ◈ সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় তাই আপস করে জুলাই সনদে সই করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’বলে দাবি করলেন ডা. তাহের (ভিডিও) ◈ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে ৩ দিন পর চালু হলো পাসপোর্টধারী যাতায়াত ও বাণিজ্য ◈ সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ ◈ বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? ◈ কানাডায় অসদাচরণের শিকার ইরান ফুটবল ফেডা‌রেশ‌নের প্রতি‌নি‌ধিদল  ◈ শ্রীলঙ্কা নারী দ‌লের কা‌ছে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজও হার‌লো বাংলা‌দেশ ◈ দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি ◈ সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০১:৫৮ রাত
আপডেট : ০৪ মে, ২০২০, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইনজীবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া বেআইনি: সুপ্রিম কোর্ট বার

এস এম নূর মোহাম্মদ: [২] বরিশালে অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপনকে মোবাইল কোর্টে সাজা দেয়ার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। রোববার সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এক বিবৃতিতে প্রতিবাদ জানান।

[৩] বিবৃতিতে বলাহয়, যে প্রক্রিয়ায় একজন আইনজীবীকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হয়েছে সেটা সম্পূর্ণ অন্যায়, বেআইনি এবং প্রচলিত আইনের পরিপন্থী। সমিতির নেতারা অবিলম্বে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।

[৪] এছাড়া স্থানীয় প্রশাসন জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে আদালতের দ্বারস্থ হওয়া কথা বলা হয় বিবৃতিতে।

[৫] এদিকে সাজা দেয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ এবং প্রতিবাদ জানাচ্ছেন আইনজীবীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়