শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ০৪ মে, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাড়াটিয়াকে থাপ্পড় দেওয়ায় ছেলেকে অপহরণের পর হত্যা

মাসুদ আলম : [২] র‌্যাব-১ এর পোড়াবাড়ীর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৯ এপ্রিল বিকেলে আলিফ হোসেনকে অপহরণ করে জুয়েল আহমেদ সবুজ (২২) ও সাগর (২০)। অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল তারা। এক পর্যায়ে আলিফের বাবা ফরহাদ হোসেন মুক্তিপণের ২০ লাখ টাকা দিতে রাজি হয়। পরে ওই টাকা দিতে মোবাইলে বিভিন্ন জায়গায় ফরহাদকে যেতে বলে অপহরণকারীরা।

এক পর্যায়ে শনিবার রাতে মুক্তিপণের ২০ লাখ টাকা নিয়ে পূবাইল এলাকায় যায় ফরহাদ। সেখান থেকে সাগরকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে সাগরের দেয়া তথ্য মতে, ফরহাদের গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার হরিনাচালা আমতলা এলাকার একটি বাড়ির তৃতীয় তলা ঝুট গুদাম থেকে আলিফের মরদেহ উদ্ধার করা হয়।

[৩] সাগর জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, গত কয়েকদিন আগে ফরহাদ তার ভাড়াটিয়া জুয়েলকে কারণবশত থাপ্পড় মারে। এর প্রতিশোধ নিতে জুয়েল আলিফকে অপহরণ করে তাদের বাড়ির তৃতীয় তলায় ঝুট গুদামে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। মুল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। সাগর পেশায় গার্মেন্টসকর্মী। সাগর ও জুয়েলসহ তারা তিন বন্ধু ফরহাদের বাসায় ভাড়া থাকতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়