শিরোনাম
◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ০৪ মে, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনেক অভিযোগ, তবুও টিসিবির পণ্যে খুশি মানুষ

রাজু আলাউদ্দিন : [২] পেঁয়াজ কিনতে বাধ্য করা, পণ্য কালোবাজারি আর নিয়মিত ট্রাকের দেখা না পাওয়ার মতো কিছু অভিযোগ থাকলেও, টিসিবির কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সঙ্কটকালে রাজধানীর দেড় শতাধিক স্পট থেকে কম মূল্যে পণ্য পেয়ে খুশি তারা। পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতেও দেখা গেছে কঠোরতা। রাজধানীর পাশাপাশি সারাদেশে চলছে নিত্যপণ্য বিক্রির এ কার্যক্রম।

[৩] আয় রোজগারের প্রায় সব পথই যখন বন্ধ, তখন খাদ্যচাহিদা মেটাতে অনেকেই লাইনে দাঁড়িয়েছেন কিছুটা কম দামে টিসিবির পণ্য কিনতে।

[৪] নিত্যপণ্যের চড়া বাজারের সঙ্গে সাধ্যের মিল না থাকায়, রাজধানীর বাড্ডায় টিসিবি’র ভ্রাম্যমাণ ট্রাকমুখী হন অনেকে। যদিও কিছু অসন্তোষ রয়েছে ক্রেতাদের মধ্যে।

[৫] পেঁয়াজ কিনতে বাধ্য করার পেছনে ডিলারদেরও রয়েছে যুক্তি। পাশাপাশি স্থান নির্দিষ্ট করে দিয়েও বজায় রাখা হচ্ছে সামাজিক দূরত্ব।

[৬] এদিকে, খুলনায় টিসিবির পণ্য বিক্রিতে সহায়তা করে পুলিশ ও রেড ক্রিসেন্টের সদস্যরা। টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম ঠেকাতে কাজ করছে জেলা প্রশাসনের কয়েকটি মোবাইল টিম। সময় টিভি

  • সর্বশেষ