শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দোকান কর্মচারী মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্ত কোতোয়ালী থানার এএসআই কামরুল

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন টেরিবাজার এলাকায় মারধরের শিকার হয়ে দোকান কর্মচারী গিরিধারী চৌধুরীর মৃত্যুর অভিযোগে কোতোয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুলের বিরুদ্ধে অপেশাদার আচরণের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

[৩] শনিবার (২ মে) তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান। তিনি বলেন, শুক্রবার রাতে সিএমপির গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে গিরিধারী চৌধুরীকে টানা হেঁচড়ার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এছাড়া অপর এক ব্যক্তিকে মারধরের ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও সাপেক্ষে তার বিরুদ্ধে অপেশাদার আচরণের প্রমাণ মেলে। এসএম মেহেদী হাসান বলেন, কামরুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, ২৯ এপ্রিল মারধরের শিকার হয়ে নিহত গিরিধারী চৌধুরী টেরিবাজারের প্রার্থনা বস্ত্রালয়ের কর্মচারী বলে জানায় পুলিশ। ওই কর্মচারীর মৃত্যুর পর লোকজন জড়ো হয়ে কোতোয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুলকে দায়ী করে বিচার দাবি করে। পরে ঘটনা তদন্তে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়। তদন্ত কমিটিতে সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) ও কোতোয়ালী থানার ওসিকে সদস্য হিসেবে রাখা হয়। সেই সময় তাৎক্ষণিকভাবে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই এলাকায় টহল টিমে থাকা কোতোয়ালী থানার এএসআই কামরুল ও দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়