শিরোনাম
◈ ছবি মুক্তির পরপরই জি-ফাইভ থেকে ‘সাতলুজ’ অপসারণ, দর্শকদের ডাউনলোড করা সংস্করণ দেখতে আহ্বান দিলজিৎয়ের ◈ ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গরু চরাতে গিয়ে রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলা, ৩০ মিনিট আটকে রাখার পর উদ্ধারের ভিডিও ভাইরাল ◈ সমুদ্রের গুপ্তধনের খোঁজে বাংলাদেশ, যুক্তরাজ্যের নকশায় তৈরি হচ্ছে ভাসমান গবেষণাগার ◈ গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, বিলুপ্ত হলো বর্তমান সরকার ◈ প্রধানমন্ত্রী বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান ◈ রেফারিদের খেলা প‌রিচালনার মান নিয়ে ক্ষুব্ধ ইংল্যান্ডের কোচ টমাস টু‌খেল  ◈ খাদ্যপণ্যের দাম কমায় জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ◈ টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, প্রশাসনের মাইকিং

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৬:৫১ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে আওয়ামী লীগ নেতা হত্যার দায়ে মামলা

শেখ সাইফুল কবির, বাগেরহাট:[২] বাগেরহাটের চিতলমারীতে আওয়ামী লীগ নেতা মাহামুদ শেখের (৩৮) লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

[৩] শুক্রবার (১ মে) রাতে নিহতের স্ত্রী পপি বেগম বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

[৪] নিখোঁজের দুইদিন পর বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের বাকেরকান্দি খাল থেকে ওই নেতার লাশ উদ্ধার করে পুলিশ।

[৫] মামলার বাদী পপি বেগম সাংবাদিকদের জানান, এলাকার কয়েক ব্যাক্তির সাথে মাহামুদের বিরোধ চলে আসছিল। পরিকল্পিতভাবেই বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যার বিচার দাবী করেন।

[৬] নিহত আওয়ামী লীগ নেতা মাহামুদের ঐষি নামের পাঁচ বছর বয়সের একটি মেয়ে ও আলিফ নামের ৫ মাস বয়সের একটি ছেলে রয়েছে।

[৭] এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, নিহতের স্ত্রী পপি বেগম বাদি হয়ে থানায় শুক্রবার রাতে একটি হত্যা মামালা দায়ের করেছে। আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক অভিযান শুরু চলছে এবং দ্রুত গ্রেপ্তারের স্বার্থে এই মুহুর্তে আসামীদের নাম প্রকাশ করা হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়