সুজন কৈরী : [২] সাভার এবং দারুসসালাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ১০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, পিকআপ ভ্যান ও ট্রাক জব্দ এবং ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪।
[৩] র্যাব জানিয়েছে, শুক্রবার রাতে ঢাকা জেলার সাভারের সি এন্ড বি বাসস্টান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭৪৩ বোতল ফন্সিডিলভর্তি ট্রাকসহ মাদক ব্যবসায়ী মো. রুমান (৩০), মো. শরিফুল ইসলাম (২৪)কে আটক করা হয়।
[৪] এছাড়া একই রাতে পৃথক অভিযানে রাজধানীর গাবতলী এলাকা থেকে ৩৬৩ বোতল ফন্সিডিলভর্তি পিকআপ ভ্যানসহ মাদক ব্যবসায়ী মো. হেফজুর রহমান পিংকন (৩২)কে আটক করা হয়।
[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদ র্যাব জানতে পেরেছে, আটকরা দীর্ঘদিন ধরে দেশের সীমাÍবর্তী এলাকাগুলো থেকে ফেন্সিডিল সংগ্রহ করে পিকআপ ভ্যান ও ট্রাকে বিশষ কায়দায় লুকিয় সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ ও পুরাতন ঢাকাসহ বিভিন এলাকায় মাদক ডিলারদর কাছে বিক্রি করছিলেন।
[৬] এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।