শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৪:৪৫ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম চালুর লক্ষ্যে জিরো পয়েন্টে উভয় দেশের সিএন্ডএফ নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : [২] শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরার ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দরের জিরো পয়েন্টে উক্ত আলোচনা সভাি অনুষ্ঠিত হয়।

[৩] সভায় বাংলাদেশি সিএন্ডএফ এজেন্টের পক্ষে ওপারে দেড় হাজার ট্রাক ভর্তি কাাঁচা মালসহ বিভিন্ন পন্য রপ্তানির অপেক্ষায় আটকে থাকা মালামাল জিরো পয়েন্টে লোড আনলোডের প্রস্তাব দেয়া হয়। ভারতীয় সিএন্ডএফ এজেন্টের পক্ষে বিষয়টি শুনে আগামী সপ্তাহে ভারতীয় কাস্টম কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে আশ^স্ত করা হয়।

[৪] এ সময় বাংলাদেশী ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানরে নেতুত্বে ৭ জন ও ভারতীয় সিএন্ডএফ এজেন্টের পক্ষে সভাপতি কান্তি দত্ত ও সাধারন সম্পাদক জয়দেব সরকারের নেতৃত্বে ৮ জন অংশ নেন।

[৫] এ ব্যাপারে ভোমরা শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা শেখ এনাম আহমেদ জানান, ভোমরা স্থলবন্দর শুল্ক ষ্টেশনে অফিস খোলা রয়েছে। অফিসিয়াল কার্যক্রমও চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়