শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গতবার মিস করাগুলো পূরণ করতে এবার রমজানের আগেই রোজা রাখা শুরু করেন জাহানারা

নিজস্ব প্রতিবেদক : [২] বছরের পুরো সময়জুড়ে ব্যস্ত থাকা ক্রীড়াবিদরা একেবারেই অলস সময় পার করছেন। এই করোনা দুর্যোগ থামিয়ে দিয়েছে সকল আয়োজন। তাই ঘরে বসে থাকার লড়াই করছেন তারা। ঘরে বসেই নানান কাজে সময় করছেন একেকজন। ঘরে থেকেই নিজের দিনযাপনের কথা জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলম।

[৩] ইদানীং তার খুব আগের কথা মনে পড়ে। অনেক দিন আগের কথা, করোনাভাইরাসে আক্রান্ত সময়ের ঠিক আগের কথাগুলোও। সকাল সকাল উঠেই রানিং, জিম করে বাসায় ফিরে নাস্তা। দুপুরে একটু বিশ্রাম, রাতে দ্রুতই ঘুমিয়ে পড়া। কিন্তু এখন সব কেমন যেন বাধাহীন। কোনো নিয়ম নেই। সব এলোমেলো। যখন যা ইচ্ছে করছি। কোনো কিছুরই রুটিন নেই আসলে। এরকম সময় আগে কখনো কাটেনি।

[৪] জাতীয় দৈনিকে নিজের লেখা কলামে জাহানারা বলেন, দুটি জিনিস অবশ্য নিয়ম করে করতে পারছি। এবার আগে থেকেই কিছু রোজা রেখেছি। গত বছর প্রিমিয়ার লিগ হয়েছিল রোজার সময়। তখন কিছু রোজা বাদ গেছে। সেগুলো রাখলাম এই ফাঁকে। এটা ঠিক মতো হচ্ছে। একদিন করে বিরতি দিয়ে সিঁড়িতে দৌড়াই। সিঁড়িতে তো যে কোনো সময় দৌড়ানো যায় না। বিল্ডিংয়ে আরও পরিবার থাকে। খুব ভোরে যখন সবাই ঘুমিয়ে, তখন সিঁড়িতে রানিং সেরে নেই। প্রথম আলো

[৫] আমি ঢাকায় একাই আছি। বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পরই করোনার প্রাদুর্ভাব শুরু। এরপর আর বাড়ি যাওয়ার সুযোগ হয়নি। ঢাকায় থাকলে নিজের খাবার নিজেই তৈরি করি। তবে রান্নার সময় অভুক্ত মানুষের কথাও মাথায় আসে। অনেকেই না খেয়ে আছেন। তাদের জন্য খারাপ লাগে।

/এ.জেড

  • সর্বশেষ
  • জনপ্রিয়