শিরোনাম
◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি ◈ আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি: ট্রাম্প ◈ ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও, না হলে সম্পর্ক ছিন্ন: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শর্ত দিয়ে ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষনা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইয়াসিন

শাহনাজ বেগম : [২] প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন মে দিবস উপলক্ষে টেলিভিশন ভাষণে শুক্রবার বলেছেন, আগামী সোমবার থেকে দেশটির প্রায় সমস্ত অর্থনৈতিক খাত পুনরায় চালু করা হবে তবে সবাইকে কঠোর শর্ত মেনে চলা উচিত। দ্য স্ট্রেইট টাইমস

[৩] প্রধানমন্ত্রী বলেন, যেসব ব্যবসা-প্রতিষ্ঠানে মানুষের সমাগম বেশি সেগুলো এখনই খোলার অনুমতি দেয়া হবে না।

[৪] করোনা মোকাবিলায় মালয়েশিয়ায় গত ১৮ মার্চ থেকে কঠোর নিয়ন্ত্রণের পদক্ষেপ নেয় সরকার।

[৫] প্রধানমন্ত্রী বলেন, লকডাউন চলাকালীন দক্ষিণ-পূর্ব এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি সমৃদ্ধ দেশটির প্রতিদিন ক্ষতিগ্রস্থ হয়েছে ২.৪ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত, বর্তমানে সরকারের মোট ক্ষতি হয়েছে ৬৩ বিলিয়ন আরএম। এরপর আরও লকডাউন বাড়ানো হলে এর সাথে আরও ৩৫ বিলিয়ন আরএম যুক্ত করতে হবে। সে কারণেই ধীরে ধীরে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া সরকার। মালায় মেইল

[৬] দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেনা ৬ হাজার দুশ’ জন এবং মারা গেছেন ১০২ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ১৭১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়