শিরোনাম
◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরস্কারের ১ লাখ ডলার ইউনিসেফকে দিলেন গ্রেটা

রাশিদ রিয়াজ : [২] ডেনমার্কের এক ফাউন্ডেশন থেকে পাওয়া পুরস্কারের এ অর্থ করোনাভাইরাস থেকে শিশুদের রক্ষায় ইউনিসেফের শিশু তহবিলে দিয়ে দিলেন সুইডেনের তরুণ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ। গার্ডিয়ান

[৩] ইউনিসেফের বিবৃতিতে গ্রেটা বলেন জলবায়ু সংকটের মতো করোনাভাইরাসের মহামারিও শিশু অধিকারে সংকট সৃষ্টি করেছে। শিশুকে বর্তমান ও দীর্ঘমেয়াদে আক্রান্ত করবে আর দুর্বল জনগোষ্ঠীগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

[৪] শিশুদের জীবন রক্ষা, স্বাস্থ্য ও শিক্ষার সুরক্ষায় ইউনিসেফের কার্যক্রমে অবদান রেখে অনুদান দিতে সকলের প্রতি আহ্বান জানান থানবার্গ।

[৫] ইউনিসেফ গ্রেটার অনুদানের অর্থ লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত শিশুদের কল্যাণে ব্যয় করা হবে। বিশেষ করে খাবার সংকট, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, সহিংসতা এবং শিক্ষার কাজে তা ব্যয় করা হবে বলে বলছে ইউনিসেফ।

[৬] থানবার্গ জানিয়েছেন, মার্চের শেষ দিকে মধ্য ইউরোপে একটি সফর শেষে ফেরার পর তার শরীরে করোনাভাইরাসে সংক্রমণের লক্ষণ দেখা যায়। এখন তিনি সুস্থ আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়