শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে করোনায় আক্রান্ত চিকিৎসক দম্পতির সংস্পর্শে থাকা ১৬ জনের নমুনা সংগ্রহ

মাসুদ আলম : [২] বুধবার ওসমানী মেডিকেলের স্বাস্থ্যকর্মীরা গিয়ে তাদের নমুনা সংগ্রহ করেন।

[৩] ওসমানী মেডিকেলের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, করোনায় আক্রান্ত হওয়া চিকিৎসক দম্পতি সিলেট নগরের সুবিধবাজারের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ওই চিকিৎসক দম্পতির পরিবারের সদস্য, গাড়ি চালক, ভবনের দারোয়ানসহ এবং তাদের সংস্পর্শে আসা এরকম ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। [৪] গত সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পিসিআর ল্যাবে ওই চিকিৎসক দম্পতির করোনা শনাক্ত হয়। আক্রান্ত হওয়া চিকিৎসক দম্পতির মধ্যে স্বামী ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত এবং স্ত্রী নগরের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে হাসপাতালে কর্মরত। সম্প্রতি তার স্বামী ঢাকা থেকে সিলেট ফেরেন। তারা হোম কোয়ারেন্টিনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়