শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীন ও বিশ্ব স্বাস্থ সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইয়াসিন আরাফাত : এক সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনে যা হয়েছে, তার কোনও ইতিবাচক দিক নেই। একেবারেই নেই। কড়া ভাষায় তিনি বলেন, বিশ্ব স্বাস্থ সংস্থা যেন চীনের হয়ে কাজ করছে। সিএনএন, নিউইয়র্ক পোস্ট, স্কাই নিউজ

[৩] ইতিমধ্যেই করোনা ভাইরাস ছড়ানোর পিছনে চীনের ভূমিকা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এনএসএ, সিআইএ ও ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সি এই তদন্ত করবে। তিনি বলেন, চীন এবং হু এর বিরুদ্ধে কিভাবে ব্যাবস্থা নিতে হয় তা আমেরিকার জানা আছে।

[৪] হোয়াইট হাউসে থেকে দেয়া একট বিবৃতিতে ট্রাম্প জানান, আমরা এই পরিস্থিতি নিয়ে মোটেও খুশি নই কারণ আমরা বিশ্বাস করি ভাইরাস মূলেই বিনাশ করা সম্ভব ছিল। তিনি আরও বলেন, করোনা ভাইরাস গোড়াতেই আটকানো গেলে গোটা পৃথিবীতে সংক্রমণ হত না। অনেকরকম ভাবে চীনকে চেপে ধরা যেতে পারে। এই বিষয়ে আমরা গভীরভাবে তদন্ত শুরু করেছি। তিনি বলেন, আমেরিকা ‘হু’-কে অনেক অনুদান দেয়। তা সত্বেও ‘হু’ আমাদের ভুল বুঝিয়েছে।

[৫] করোনা বিধ্বস্ত আমেরিকায় এখন পর্যন্ত ৬১ হাজার ১৮০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। সংক্রামিত হয়েছেন ১০ লাখ ৫৬ হাজার ৬৪৬ জন। বেশ বড় ধরনের ধাক্কা লেগেছে অর্থনীতিতে, এখনও পর্যন্ত কমপক্ষে বেকার ১০ মিলিয়নের বেশি মানুষ। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের থাবায় নড়ে গিয়েছে শক্তিশালী এই দেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়