শিরোনাম
◈ জামায়াত-এনসিপির সম্পর্কে ফাটল নাকি রাজনৈতিক কৌশল? ◈ ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী ◈ ১৫ ন‌ভেম্বর ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের পর্দা উঠবে এবিজি স্পোর্টস সিটিতে ◈ প্রটোকল ভেঙে ৬ কিলোমিটার হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জনতার কাতারে ‘সার্বভৌমত্ব’ র‌্যালি  ◈ সি‌লেট টে‌স্টে তাও‌হিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংসে লিড পে‌লো বাংলাদেশ ◈ সামিটের এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ শুরু, স্বাভাবিক হচ্ছে জাতীয় গ্রিডের কার্যক্রম ◈ ক্রেতা সংকটে আবাসন ব্যবসা, এক বছরে ফ্ল্যাট বিক্রি কমেছে ৩৫ শতাংশ (ভিডিও) ◈ সৌদি আরবে মদিনা-জেদ্দা সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত ◈ মুশফিকের রেকর্ড ভেঙে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস তাওহিদ হৃদয়ের ◈ দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে: তারেক রহমান

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৪:০৭ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস শনাক্ত করতে টেস্ট এর সংখ্যা ও গুনগতমান বাড়াতে হবে : মামুন আহমেদ

আব্দুল্লাহ মামুন: [২] ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন এবং অনুপ্রাণ বিভাগের অধ্যাপক মামুন আহমেদ বলেন, গুনগতমান রক্ষা করতে স্বীকৃত পদ্ধতি অনুসরন করা এবং অনুমোদিত কিট ব্যবহার করা গুরত্বপূর্ণ।

[৩] তিনি বলেন, কোভিড -১৯ এর একাধিক সাবটাইপ আছে। এমন কিট ব্যবহার করতে হবে যা অধিকাংশ সাবটাইপ শনাক্ত করতে সক্ষম। তাই যে কোন কিট যথাযথ মান নির্ধারণ করার পরই কেবল ব্যবহার করা যেতে পারে।

[৪] মামুন আহমেদ বলেন, যে সব কিট এফডিএ এবং সিই অনুমদিত আইভিডি এবং একই সঙ্গে তিনটি জিন (এন, ই এবং আরডিআরপি) শনাক্ত করতে সক্ষম সেগুলোই বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত।

[৫] তিনি আরও বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরিবহন এবং সংগৃহীত নমুনা থেকে আরএনএ পৃথক করার স্বীকৃত পদ্ধতি অনুসরণ অপরিহার্য।

  • সর্বশেষ