শিরোনাম
◈ আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার ◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারির কারণে ১৫ মে পর্যন্ত বাংলাদেশ বিমানের সব ফ্লাইট স্থগিত

লাইজুল ইসলাম : [২] বুধবার (২৯ এপ্রিল) বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, করোনার কারণে সেফটি ইস্যুতে বিমানের চলাচলের বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে ক্ষেত্রে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

[৩] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন জানান, এই মুহুর্তে আমাদের কোনো যাত্রী নেই। করোনার কারণে টিকিট বিক্রি বন্ধ আছে। তাছাড়া, বিমানবন্দর বন্ধেরও একটা সিদ্ধান্ত নিয়ে সরকার।

[৪] মোকাব্বির বলেন, যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তখন সিদ্ধান্ত নিবো আমরা বিমান চালাবো কি না। তবে এই মুহুর্তে আমরা বিমান বন্ধ রাখছি। তবে এতে বেশ বড় ধরনের ক্ষতির মুখে পরেছি। কিন্তু এতে আমাদের কিছু করার নেই।

[৫] যদিও এর আগে ২৭ এপ্রিল বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৭ মে পর্যন্ত বর্ধিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ফলে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে এ সময়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়