শিরোনাম
◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকদের এপ্রিল মাসের বেতনের চল্লিশ শতাংশ কেটে নেয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি: গার্মেন্ট টিইউসি

সমীরণ রায়: [২] গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাড. মন্টু ঘোষ এবং সাধারণ সম্পাদক জলি তালুকদার এক বিবৃতিতে বলেন, সরকার ঘোষিত সাধারণ ছুটি উপেক্ষা করে শ্রমিকদের এপ্রিল মাসের বেতনের চল্লিশ শতাংশ কেটে নেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অবিলম্বে শ্রমিক নিপীড়নমূলক এই সিদ্ধান্ধ বাতিল করতে হবে। এই এপ্রিল মাসে ব্যাপক প্রাণহাণি রোধ করতেই সারা দেশে সাধারণ ছুটি চলছে। এই ছুটিতে কারো বেতন কাটা যাবে না, শুধু গার্মেন্ট শ্রমিকের ১০০ টাকা বেতনের ৪০ টাকা কাটা পরবে এটা জুলুম।

[৩] তারা বলেন, এই শ্রমিকের জীবনী শক্তি ক্ষয় করা, রক্ত পানি করা শ্রমে দেশে সবার বেতন ও মালিকদের প্রণোদনা হয়। তারাই কলমের খোঁচায়
শ্রমিকের রুজি মেরে দিতে যাচ্ছে।

[৪] তারা অবিলম্বে শ্রম আইনের ৩২৪ ধারা অনুসরণ করে মহামারীকালীন ছয় মাস সকল লে-অফ, ছাটাই, চাকুরিচ্যুতি নিষিদ্ধ ঘোষণা ও গেজেট প্রকাশের দাবি জানান।

[৫] বুধবার এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

  • সর্বশেষ