শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯ দেশে মাস্ক পরা বাধ্যতামূলক, মরক্কোতে জেল জরিমানা

সিরাজুল ইসলাম: [২] ১৮ মার্চ চেক প্রজাতন্ত্র প্রথম সুপারমার্কেট, ওষুধের দোকান ও গণপরিবহণে মাস্ক পরা বাধ্যতামূলক করে। ২৫ মার্চ একই নিয়ম চালু করে স্লোভাকিয়া।

[৩] ২৯ মার্চ ঘরের বাইরে বের হলে মাস্ক বা কাপড় দিয়ে মুখ ঢাকা বাধ্যতামূলক করে বসনিয়া হার্জেগোভেনিয়া।

[৪] ৬ এপ্রিল মাস্ক পরা বাধ্যতামূলক করে অস্ট্রিয়া। কেনাকাটার সময় এটি ব্যবহার করার জন্য কড়া নির্দেশ দেয়া হয়।

[৫] ৭ এপ্রিল মরোক্কো মাস্ক পরা বাধ্যতামূলক করে। এই নির্দেশ অমান্য করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা ১ হাজার ৩০০ দিরহাম পর্যন্ত জরিমানা করা হবে।

[৬] ১৬ এপ্রিল পোল্যান্ড ঘরে তৈরি মাস্ক বা কাপড় দিয়ে মুখ ঢাকা বাধ্যতামূলক করে। পার্ক, সৈকত, রাস্তা, নগর প্রাঙ্গণ, ধর্মীয় স্থান, বাণিজ্যিক কাজের জায়গা, কেনাকাটায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়।

[৭] ২১ এপ্রিল জ্যামাইকা জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।

[৮] ২৩ এপ্রিল জার্মানি মাস্ক পরা বাধ্যতামূলক করে। পরিবহনসহ কেনাকাটায় মাস্ক সবাইকে পরতেই হবে। ভারতের দিল্লি, মুম্বাই, উত্তর প্রদেশ ও ওড়িষ্যা ও পশ্চিমবঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

[৯] মাস্ক পরলে করোনাভাইরাস ঠেকানো যাবে- এমন প্রমাণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে কেবল করোনা রোগী, তাদের চিকিৎসা সংশ্লিষ্ট ও সংস্পর্শে আসা ব্যক্তিদের মাস্ক পরতে হবে। গণহারে মাস্ক পরার প্রয়োজন নেই। বিবিসি, রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়