শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগ

কোটালীপাড়া প্রতিনিধি: সমীর রায় : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক কৃষকের ক্ষেতের ধান কেটে দিলেন উপজেলা কৃষকলীগ।
২.আজ বৃহস্পতিবার উপজেলা কৃষকলীগের একটি টিম পিরেরবাড়ি বিলে গিয়ে বিনা পারিশ্রমিকে সুভাষ মল্লিক নামে এক দরিদ্র কৃষকের ক্ষেতের ধান কেটে দেন।

৩.এ সময় কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি সৈয়দ আশরাফ আলী, জেলা কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য সচিব রতন মিত্র, যুগ্ম আহবায়ক অরুন মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

৪.কৃষক সুভাষ মল্লিক বলেন, কয়েকদিন আগেই আমার ক্ষেতের পাকা ধান কাটার উপযুক্ত হয়েছে। করোনাভাইরাসের কারণে শ্রমিক পাচ্ছিলাম না। বিষয়টি জানার পর উপজেলা কৃষকলীগের নেতার আমার ক্ষেতের ধান কেটে দিয়েছে।
উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য সচিব রতন মিত্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কৃষকলীগের পক্ষ থেকে এলাকার দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। এ জন্য আমরা উপজেলার ১১টি ইউনিয়নে ১১টি কমিটি গঠন করেছি। যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারবেনা তাদের ধান বিনা পারিশ্রমিকে এই কমিটির লোকজন কেটে দিবে।

  • সর্বশেষ