শিরোনাম
◈ বৈশ্বিক বাজারে হঠাৎ কমলো তেলের দাম! ◈ আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে বড় সহায়তা, বাংলাদেশে আসছে ২ বিলিয়ন ডলার ◈ ৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে চট্টগ্রাম বন্দরে আসছে দুই জাহাজ ◈ অবরোধ নীতি থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব ◈ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব শি জিনপিংয়ের ◈ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ও তা এগিয়ে নেওয়ার লক্ষ্যে চীনের প্রেসিডেন্টের যে ৪ প্রস্তাব!! ◈ করোনার টিকার কারণে শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে, অ‌ভি‌যোগ ছে‌লের ◈ রাজধানী ঢাকায় দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ, আতঙ্কে নতুন উদ্বেগ! ◈ নারী বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, অংশ নিলেই বাংলাদেশ পাবে ৩ কোটি টাকা  ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যানের শোক

শাহীন খন্দকার : [২] দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

[৩] তিনি আজ এক শোক বার্তায় প্রয়াত সাংবাদিক খোকনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

[৪] শোক বার্তায় তিনি বলেন, সাংবাদিক হুমায়ুন কবীর খোকন একজন দক্ষ গণমাধ্যম কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। সহকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রীয় সাংবাদিক খোকন গণমাধ্যম কর্মীদের দুঃসময়ে আস্থার প্রতীক হিসেবে কাজ করেছেন।

[৫] সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে দেশের গণমাধ্যম এক আদর্শবান গণমাধ্যম ব্যক্তিত্ব হারালো।

[৬] অনুরুপ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়