শিরোনাম
◈ ঘোড়াশাল-পলাশ সার কারখানা উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ◈ শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল ◈ গ্যাস সংকট, অর্ডার কমে যাওয়া ও লোকসানে শিল্পনগরী গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবন ◈ বিশ্বকা‌পে আন‌ন্দের মা‌ঝে বেদনার সুর, শাস্তির মু‌খে মেক্সিকো  ◈ চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায় ◈ হরমুজ প্রণালী বি‌দে‌শি‌দের খেলার মাঠ নয়,যুক্তরা‌স্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরান সামরিক সদরদপ্তরের ◈ ডেঙ্গুর থাবায় চট্টগ্রাম, চার গুণ বেড়েছে রোগী ◈ সবুজ জ্বালানিতে বড় বিনিয়োগ টানতে নতুন কৌশল নিচ্ছে সরকার ◈ খামেনির শেষ বিদায়: তেহরানে জড়ো হচ্ছেন লাখো মানুষ, কফিন পৌঁছাল হত্যাস্থলে ◈ বাংলাদেশের আগে ভারত টেস্ট সি‌রিজ খেল‌তে শ্রীলঙ্কায় যা‌বে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোংলা বন্দরে বিদেশি জাহাজের ক্যাপ্টেনসহ ৬ চীনা নাবিক আইসোলেশনে

বাংলা ট্রিবিউন : মোংলা বন্দরে একটি বিদেশি পতাকাবাহী জাহাজের ক্যাপ্টেনসহ ছয় চীনা নাবিককে করোনাভাইরাস আক্রান্ত সন্দহে আইসোলেশনে রাখা হয়েছে। একইসঙ্গে বন্ধ রাখা হয়েছে ওই জাহাজের পণ্য খালাসও। জাহাজটিতে মোট ২০ জন নাবিক রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের পোর্ট হেলথ অফিসার ডা. সুফিয়া খাতুন বলেন, 'ওই ছয় নাবিকের শরীরে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি পাওয়ায় তাদের আইসোলেশনে রাখা হয়েছে। তাদের পুরোপুরি রিপোর্ট না পাওয়া পর্যন্ত ওই জাহাজ থেকে পণ্য খালাসের অনুমতি দেওয়া যাচ্ছে না।‘’

মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন এবং ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স সুলতান শিপিং এর ব্যবস্থাপক মাহমুদুল হক রাজু জানান, ২৪ হাজার মে. টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা চ্যাং হ্যাং জিং হাই’ জাহাজটি রবিবার বেলা সোয়া ৩টায় মোংলা বন্দরে আসে। বন্দরের হারবারের ৭ নম্বর মুরিং বয়ায় এটি অবস্থান নেয়। এরপরই স্বাস্থ্য বিভাগের চিকিৎসকের পরীক্ষায় তাদের শরীরে তাপমাত্রা বেশি পাওয়ায় করোনা সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে।

এই অবস্থায় জাহাজটিতে পণ্য খালাস না করতে শ্রমিং গ্যাং বুকিং দিতে নিষেধ করা হয় বলে জানান মেসার্স সুলতান শিপিং এর ব্যবস্থাপক মাহমুদুল হক রাজু। তিনি বলেন, 'স্বাস্থ্য বিভাগের চিকিৎসকের রিপোর্ট পাওয়ার পরই জাহাজে পণ্য খালাসের সিদ্ধান্ত হবে।'

গত ১ এপ্রিল ‘মেসার্স চ্যাং হ্যাং জিং হাই’ জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে ৩০ হাজার মে. টন কয়লা খালাস করে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়