শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লা লিগা সভাপতির হুমকি, না খেললে পয়েন্ট হারাবে দল

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের ভয়ে কোনো ক্লাব খেলতে না চাইলে তাদের পয়েন্ট কাটা হবে বলে হুমকি দিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

[৩] ২০১৯-২০২০ মৌসুমের লিগে ক্লাবগুলোর বাকি আরও ১১টি করে ম্যাচ। খেলা থেমে আছে করোনার কারণে। মৌসুম থেমে যাওয়ার আগ পর্যন্ত টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে শীর্ষে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে খেলার দৌড়ে আছে সেভিয়া, রিয়াল সোসিয়েদাদ, গেটাফে ও অ্যাটলেটিকো মাদ্রিদ। অবনমন নিয়েও আছে দৌড়ঝাঁপ। -মাদ্রিদ টাইমস

[৪] যেকরেই হোক তাই করোনার মাঝেও লিগ শুরু করতে চাইছেন তেবাস। প্রয়োজনে খেলোয়াড়দের হাতে লেখা নিশ্চয়তা পত্র দেয়া হবে বলে জানিয়েছেন। যখন খেলার অনুমতি পাওয়া যাবে তখন যদি ক্লাবগুলো না খেলে, তা হবে লজ্জার। নিয়ম অনুযায়ী তখন তিন পয়েন্ট কাটা হবে।

[৫] আগামী ৪মে থেকে অনুশীলনে ফিরতে চায় লা লিগার দলগুলো। যদিও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অনুমতি না মেলায় পদক্ষেপ নিতে পারছে না লিগা কর্তৃপক্ষ।- মার্কা

  • সর্বশেষ