শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারোনাভাইরাস অ্যান্টিবডি পরীক্ষার দুদিনেই ১০০% সঠিক ফলাফল, ১১৯ ডলারে অনলাইনে রেজিস্ট্রেশন

রাশিদ রিয়াজ : [২] প্রথম মার্কিন কোম্পানি হিসেবে কোয়েস্ট ডায়গনস্টিক্স এ ঘোষণা দিয়ে বলছে কোনো চিকিৎসকের কাছে যাওয়া ছাড়াই এ পরীক্ষা করাতে পারবেন। রক্ত পরীক্ষার এ ফলাফলও মিলবে অনলাইনেই। ডেইলি মেইল

[৩] এ পরীক্ষার অর্থ হচ্ছে কেউ করোনায় সংক্রামিত হওয়ার পর তার রক্তে রোগ প্রতিরোধক কোষগুলো বিকাশ করছে কি না যা এ ভাইরাস প্রতিরোধে সহায়তা করতে পারে।

[৪] গত সপ্তাহে কোয়েস্টের পক্ষ থেকে বলা হয় আগামী মে মাসের মাঝামাঝি এধরণের পরীক্ষায় অন্তত ২ লাখ মানুষের করোনা শনাক্তের নিশ্চিত ফলাফল মিলবে।

[৫] রোগীদের কোয়েস্টের পরিষেবা কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানানো হবে এবং রক্ত পরীক্ষার ফল দু’দিনেই কোম্পানির অনলাইনে জানিয়ে দেয়া হবে।

[৬] যুক্তরাষ্ট্র ছাড়াও মার্কিন ক্লিনিক্যাল ল্যাবরেটরি কোয়েস্ট ব্রিটেন, মেক্সিকো ও ব্রাজিলে সেবা দিয়ে যাচ্ছে। তাছাড়া বিশ্বের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সঙ্গে যৌথভাবে চিকিৎসা সেবা ও সুবিধা দিয়ে থাকে। উইকিপিডিয়া

[৭] এধরণের পরীক্ষা করোনাভাইরাস উপসর্গ নেই এমন ব্যক্তিদেরও সহায়তা করবে যাতে তারা বুঝতে পারবেন তাদের রক্তে এমন এ্যান্টিবডির অস্তিত্ব রয়েছে কি না যা করোনা প্রতিরোধে সক্ষম।

[৮] মার্কিন কর্মকর্তা ও চিকিৎসকরা যতটা সম্ভব এধরনের পরীক্ষায় আগ্রহী কারণ এর ফলাফল বিস্তৃতভাবে সুস্পষ্ট ধারণা দেবে কত দ্রুত লকডাউন তুলে নেয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়