শিরোনাম
◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রহস্যময় ইউএফও’র তিনটি ভিডিও প্রকাশ্যে আনলো পেন্টাগন

লিহান লিমা: [২] আকাশে অজানা উড়ন্ত বস্তু বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টের (ইউএফও) তিনটি ছোট ভিডিও প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এর আগে একটি বেসরকারি প্রতিষ্ঠান ওই ভিডিওগুলো প্রকাশ করেছিল। সিএনএন, হাফিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান

[৩] ইনফ্রারেড ক্যামেরায় ধারণকৃত ওই ভিডিওগুলোতে গোল চাকতির ন্যায় অতিদ্রæত ঘূর্ণায়মান কালো বস্তু দেখা যায়। এর মধ্যে দুটিতে ইউএফও’র অস্বাভাবিক দ্রæতগতিতে এগিয়ে যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করতে দেখা গেছে ভিডিও ধারণকারীদের। ভিডিয়োয় এক পাইলটকে বলতে শোনা যায়, ‘ওটার দিকে দেখ, ওটা ঘুরছে।’ আরেকজন বলেন, ‘এটি সম্ভবত কোনো ড্রোন হতে পারে।’

[৪] পেন্টাগন জানিয়েছে, একটি ভিডিও ২০০৪ সালের নভেম্বরে ও অপর দুটি ২০১৫ সালের জানুয়ারিতে তোলা হয়েছিলো। ২০০৭ ও ২০১৭ সালে বেসরকারিভাবে প্রকাশের পর যা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আকাশে যে বস্তু দেখা গিয়েছে তা অজ্ঞাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। পেন্টাগনের মুখপাত্র সুই গগ বলেছেন, ‘ভিডিওগুলো সঠিক কী না এবং এগুলোতে আরও কিছু রয়েছে কী না, সে সম্পর্কে জনমনে বিভ্রান্তি দূর করার জন্য সেগুলো প্রকাশ করা হয়েছে।’

[৫] ইউএফও নিয়ে এতকাল মহাকাশ বিজ্ঞানকেন্দ্রগুলি বিভিন্ন তথ্য বা ভিডিও প্রকাশ্যে এনেছে। ইউএফও এমন একটি উড়ন্ত বস্তু যা তার প্রত্যক্ষদর্শী দ্বারা বা তদন্ত করার পরও শনাক্ত করা যায় না। মূলত আকাশে দৃশ্যমান যে কোন অচেনা অজানা বস্তু বা আলোকেই ইউএফও বলা হয়। বিশ্বব্যাপী ইউএফও নিয়ে ব্যাপক গুঞ্জন রয়েছে। তবে ইউটিউবসহ বিভিন্ন সাইটে ইউএফও দাবি করা ভিডিওগুলোর বেশিরভাগই এডিট করা ভুয়া হয়ে থাকে। এই প্রথমবার পেন্টাগনের মতো দায়িত্বশীল জায়গা থেকে এর সত্যতা স্বীকার করা হলো।

  • সর্বশেষ