শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিত্তিমূল্য ২০ লাখ করে বৃহস্পতিবার নিলামে তুলবেন আশরাফুলের ব্যাট

এল আর বাদল : [২] করোনার কারণে অসহায় মানুষদের সাহায্য করতে এবার নিজের গুরুত্বপূর্ণ ব্যাটটি নিলামে তুলছেন দেশের এক সময়ের তুখোড় ক্রিকেটার মোহাম্ম আশরাফুল। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে নিলাম।

[৩] নিলামে ব্যাটের ভিত্তি মূল্য এখনও ঠিক হয়নি। অকশন ফর অ্যাকশন নামে দেশীয় নিলামকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। দুটি নয় একটি ব্যাট নিলামে তুলবেন আশরাফুল। নিলামে বেশি দামে ব্যাটটি বিক্রি হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টেই সর্বকনিষ্ঠ সেঞ্চুরি বনে যাওয়া ইনিংস খেলা ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

[৪] নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয়ে নিজের নামে ফাউন্ডেশন খোলার পরিকল্পনাও ইতোমধ্যে নিয়েছেন হাতে। আশরাফুল বলেন, আমিও অ্যাশ ফাউন্ডেশন গঠন করা নিয়ে কথা বার্তা বলছি, কাজ করছি। দেখা যাক কীভাবে করা যায়। -ক্রিকফ্রেঞ্জি

[৫] সাকিব আল হাসানের চাইতে বড় পরিসরে, বিশ্বব্যাপী নিলাম করতে যাচ্ছেন উল্লেখ করে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল বলেন, আমি চাই বিশ্বব্যাপী নিলাম করতে। কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে। ভিত্তিমূল্য রাখতে চাই ১৫-২০ লাখ টাকা। যাতে করে বেশি মানুষকে সহোযোগিতা করা যায়। এ জন্য ধীরে-সুস্থে গুছিয়ে এগোচ্ছি হাতে সময় নিয়ে। তাড়াহুড়ো করছি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়