শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশের পোশাকশিল্প রক্ষার আহ্বান ব্রিটিশ এমপি রুশনারা আলীর

আবুল বাশার নূরু : [২] পশ্চিমা দেশের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর চুক্তি বাতিলের কারণে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর তৈরি পোশাকশিল্পের ক্ষতি আটকাতে পদক্ষেপ নিতে যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন দেশটির বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য রুশনারা আলী।

[৩] যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ও ট্রেজারির চ্যান্সেলরের কাছে সোমবার এক চিঠিতে এ আবেদন জানান তিনি।

[৪] বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত, ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ায় স্থানীয় অর্থনীতি স্থবির হয়ে পড়েছে এবং লাখো মানুষ তাদের চাকরি হারিয়েছে, মন্তব্য করে তিনি বলেন, এর মধ্যে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর পরিস্থিতি সবচেয়ে কঠিন।

[৫] পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক চুক্তি বাতিলের ফলে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের ক্ষতির উদাহরণ দিয়ে রুশনারা আলী বলেন, এ পর্যন্ত পশ্চিমা ক্রেতারা বাংলাদেশের তৈরি পোশাক খাতে ৩৭০ কোটি ডলারের চুক্তি বাতিল করেছেন, যার মধ্যে ২৪০ কোটি ডলার বাতিল করেছে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলো। ফলে বাংলাদেশের প্রায় দশ লাখ গার্মেন্টস শ্রমিক হয় চাকরি হারিয়েছেন অথবা বেতন পাননি।

[৬] তিনি বলেন, যে সব ব্রিটিশ কোম্পানি কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে, তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে আমি যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে তারা তাদের সরবরাহকারীদের সাথে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারে।

[৭] চীনের পর বাংলাদেশই বিশ্বে তৈরি পোশাক প্রস্তুতের ক্ষেত্রে বৃহত্তম দেশ উল্লেখ করে তিনি বলেন, যদি সরবরাহ ব্যবস্থা ধসে পড়ে, তবে সারা বিশ্বের পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) তৈরির সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হবে। বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা সুরক্ষার উদ্যোগে অবশ্যই যুক্তরাজ্যক নেতৃত্ব দিতে হবে, বলেন রুশনারা আলী।
সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ