শিরোনাম
◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে আমপাড়াকে কেন্দ্র করে বাড়ীঘর ভাংচুরের অভিযোগ, ২জন আটক

সোহাগ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি : [২] সদর উপজেলায় আমপাড়াকে কেন্দ্র করে ৪টি বাড়ীঘর ভাংচুর ও নগদ ৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের দুইজনকে আটক করেছে
সদর থানার পুলিশ।

[৩] গত সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের দুইজনকে আটক করেছে।
[৪] আটককৃতরা হলো, ওই এলাকার মৃত মজদার হোসেনের ছেলে আলতাব হোসেন (৪৫) ও শরিফুলে স্ত্রী ফারজানা বেগম (৩৫)।

[৫] স্থানীয় সূত্রে জানা যায়, আলতাবের বাড়ীর আঙ্গিনায় দুটি আমগাছ থেকে জোড়পুর্বক ইমন ও সয়ন আম পেরে নিয়ে যায়। এসময় আলতাবের স্ত্রী বাধাঁ দিলে উভয়পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে। এঘটনায় ইমন, শরিফুল, ইসমাইল, সুমন, মেরাজ, মিজানুর, গংরা দেশিও অস্ত্র নিয়ে আলতাবসহ তিনটি বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও আলতাবের ঘরে রাখা জমি বিক্রির নগদ ৫ লা্খ টাকা লুট করে নিয়ে যায় তারা। এতে ৪টি বাড়িতে প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

[৬] এই ঘটনায় আলতাব হোসেন সদর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম হোসেন ঘটনাস্থলে পৌছে উভয়পক্ষের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

[৭] সিরাজগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাদৎ হোসেন জানান, আমপাড়ায় দুই পক্ষের মধ্যে ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার মুরুব্বীরা মিমাংসার জন্য শালিস বসে। শালিসের এক পর্যায়ে আবারো সংঘর্ষ বাঁধে।

[৮] এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ পাঠানো হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ