শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমেরিকায় পিপিই ও মাস্ক পাঠাচ্ছে তুরস্ক

ইসমাঈল আযহার : [২] তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবেলা করতে আমেরিকায় পিপিই ও মাস্ক পাঠাবে আঙ্কারা।  তুর্কি গণমাধ্যমের বরাত দিয়ে এখবর জানিয়েছে ডেইলি পাকিস্তান।

[৩] গতকাল মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকের পরে এরদোগান গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) এই চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে।

[৪] তুরস্কের যোগাযোগ মন্ত্রী এক টুইট বার্তায় বলেন, তুরস্ক তার বন্ধুরাষ্ট্র ও সহযোগী দেশগুলোতে মেডিকেল সরবরাহ অব্যাহত রেখেছে। আমেরিকার পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। ৫ লাখ মাস্ক ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম পাঠানোর কথাও জানান তিনি। আনাদোলু এজেন্সি

[৫] এখন পর্যন্ত তুরস্কে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ১২ হাজার ২৬১ জন। ভাইরাসটিতে মারা গেছে ২ হাজার ৯০০ জন এবং সুস্থ হয়েছে ৩৩ হাজার ৭৯১ জন। ডেইলি সাবাহ

  • সর্বশেষ