শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংক্রমণ প্রতিরোধ করেই গার্মেন্টস খুলতে হবে : এফবিসিসিআই সভাপতি

মিনহাজুল আবেদীন : [২] সোমবার ডিবিসি টিভির টকশোতে শেখ ফজলে ফাহিম বলেন, কর্মীরা ফ্যাক্টরিতে এসে কী ধরণের কাজ করবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। সচেতনতা বাড়ানোর প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

[৩] তিনি বলেন, মানুষের মধ্যে সতর্কতার অনেক ঘাটতি রয়েছে। নিয়ম-কানুন জেনেও মানছে না। তিনি বলেন, সঠিকভাবে নিয়ম মানতে হবে। তাহলে করোনাভাইরাসের মাত্রা কমে যাবে। সংক্রমণের হার কমবে।

[৪] তিনি আরও বলেন, কারখানাগুলোতে ফিঙ্গার পানচিং বন্ধ করে দেয়া হয়েছে। স্ব্যাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে। তাদের সব নীতিমালাগুলো মেনে চলা হচ্ছে। কর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সেবা নিশ্চিত করা হচ্ছে।

[৫] একই অনুষ্ঠানে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, বিজিএমইএ’র ৯৫% গার্মেন্টস মে মাসে তাদের কর্মচারীদের বেতন দিয়েছে। শুধুমাত্র ৪ শতাংশ মেম্বার এখনও বেতন দেয়নি। তবে সেগুলো দিয়ে দেবে।

[৬] তিনি বলেন, সব বিষয়ের প্রতি নজরদারী করতে হবে।  না হলে দেশকে বড় ধরণের ক্ষতির মধ্যে পড়তে হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ