শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাঁচাবাজার, ঔষধ, সার ও ডিজেল ব্যাতিত কালীগঞ্জে সকল ব্যাবসা প্রতিষ্টান বন্ধ ঘোষণা

ফিরোজ আহম্মেদ : [২] অবশেষে ১০ দিনের জন্য ঝিনাইদহ কালীগঞ্জের সকল ব্যাবসা প্রতিষ্টান বন্ধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। তবে কাচাবাজার, ঔষধ, সার ও ডিজেল বিক্রয় পূর্বের ন্যায় খোলা অব্যাহত থাকবে। এ ছাড়াও জরুরী আবশ্যক ব্যাতিত সিএনজি, ইজিবাইক, রিস্কা ও মটরসাইকেল চলাচল বন্ধ রাখার নির্দ্দেশনাও দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী সভাতে ওই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

[৩] কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভাতে উপস্থিত ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার বলেন, মহামারী করোনার প্রকোপ এ জেলাতেও ছড়িয়ে পড়ছে। এ জন্য আমাদেরকে সচেতন হয়ে জনসাধারনকে করোনার থাবা থেকে মুক্ত রাখতে হবে। তিনি শহরের জনসমাগম রোধে সভাতে আগত ব্যাবসায়ী নেতৃবৃন্দের পরামর্শ আহব্বান করেন। এরপর ব্যাপক আলোচনা শেষে সর্ব্বসন্মতিক্রমে আগামী ২৮ এপ্রিল থেকে ৭ ই মে ১০ দিন পর্ষন্ত জরুরী সেবার পন্য ব্যাতিত সব ব্যবসা প্রতিষ্টান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সভাতে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা ভাইচ চেয়ারম্যন শিবলী নোমানী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামিমা শারমিন, সিনিয়র মৎস কর্মকর্তা সাইদুর রেজা, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, কালীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, সহ- সম্পাদক সদর উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক সাইফুদ্দিন কেরু, কাচামাল ব্যাবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক জিল্লুর রহমান সর্দ্দার সহ শহরের অন্নান্য ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভাতে আরো সিদ্ধান্ত হয় যে, প্রশাসন কর্তৃক শহরের নির্ধারিত স্থানে ২০ ফিট দুরর্ত্বে কাচাবাজার বসানো বাধ্যতামুলক রয়েছে। অনেকেই এ আইন মানছেনা বলে অভিযোগ উঠেছে। এ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হয়ে জরিমানা ও থানা পুলিশ কর্তৃক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবেন বলে সভাতে সিদ্ধান্ত হয়।

  • সর্বশেষ