শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলের কলেজ ছাত্রী ঢাকায় বোনের বাসায় বেড়াতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে

স্বপন দেব, মৌলভীবাজার : [২] আক্রান্ত ওই ছাত্রী মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। একদিন আগে শ্রীমঙ্গলে এক ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে উপজেলায় দুইজন কোভিড-১৯ রোগী শনাক্ত হলো। শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী এই বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] জানা যায়, করোনায় আক্রান্ত ওই ছাত্রী (২১) ফিনলে টি কোম্পানির ফুলছড়া চা বাগানের শ্রমিক গোপেশ বুনার্জির মেয়ে। করোনা ভাইরাস মোকাবেলায় দেশে লকডাউন ঘোষণার পাঁচদিন আগে তিনি ঢাকার শনির আখড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যান। গত ২২ এপ্রিল তার বাবা-মামা ঢাকা থেকে তাকে শ্রীঙ্গলে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তার করোনা উপসর্গের খবর পেয়ে গত ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠান।

[৪] গত ২৬ এপ্রিল রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার রিপোর্টে তার শরীরে কোভিড-১৯ পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, ফুলছড়া বাগানের ওই ছাত্রীর পরিবারের ৪ সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের পাশের বাসার লোকজনের করোনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

[৫] শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা আক্রান্ত রোগীর বাসা ও পাশের আরেকটি বাসা লকডাউন করেছি।

 

  • সর্বশেষ